নিজস্ব সংবাদদাতা:
এক মহিলা তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সল্টলেকের দত্তাবাদে।
এদিন সল্টলেকের দত্তাবাদে এক মহিলা তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ বিজেপি কর্মী সতীশ ঝা এর বিরুদ্ধে।
মহিলা তৃনমূল কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো সল্টলেকের দত্তাবাদ এলাকায়। অভিযোগের তির এক বিজেপি কর্মীর দিকে। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম সতীশ ঝা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। বারবার ওই এলাকায় এরকম ঘটনার কথা পুলিশকে জানালেও পুলিশ নিষ্ক্রিয় থাকে বলে তৃণমূল কর্মীদের অভিযোগ।
মহিলা তৃনমুল কর্মী মিনতি পাত্রের অভিযোগ আজ সন্ধ্যে বেলায় বাথরুমে যাওয়ার সময় সতীশ ও তার বউ তাকে মারধর করে। মিনতিকে বাঁচাতে গিয়ে মার খায় আর এক তৃণমূল কর্মী ফুলি গায়েন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আদৌও কি কারণে মারধর করা হল সেই বিষয়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news