Breaking News
Home / TRENDING / ত্রিলোচনের হত্যার প্রতিবাদে যুব মোর্চার মিছিল

ত্রিলোচনের হত্যার প্রতিবাদে যুব মোর্চার মিছিল

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:

ত্রিলোচন মাহাতোর হত্যার প্রতিবাদে পুরুলিয়ায় ধিক্কার মিছিল করল ভারতীয় যুব মোর্চা। এদিন পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে শুরু হয়ে মিছিল শহর পরিক্রমা করে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রের হত্যা হয়েছে। নির্বাচনের সময় থেকে চূড়ান্ত সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। তার সঙ্গে যোগ দিয়েছে প্রশাসন। বিজেপি সহ যারাই তৃণমূলের বিরোধ করছে তাঁদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বহু নিরীহ মানুষকে বন্দি করা হয়েছে জেলে। এই সবের বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু হয়েছে। এই মিছিল তারই অঙ্গ। এই মিছিল থেকেই বলরামপুরে বিজেপি কর্মীর খুন হওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন দেবজিত সরকার। তিনি বলেন, বলরামপুরে নির্বাচনে পরাজয়ের পর এখন সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করতে চাইছে শাসক দল। এর বিরুদ্ধে তাঁরা গণতান্ত্রিক ভাবে লড়াই চালিয়ে যাবেন। এদিকে মিছিল কর্মসূচীর পর ত্রিলোচন মাহাতোর পরিবারের সঙ্গেও দেখা করেন যুব মোর্চার জেলা নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *