Breaking News
Home / TRENDING / তৃণমূল নেতাদের সম্পত্তির অভিযোগ নিয়ে ইডির দ্বারস্থ বাম নেতারা

তৃণমূল নেতাদের সম্পত্তির অভিযোগ নিয়ে ইডির দ্বারস্থ বাম নেতারা

নীল রায়

তৃণমূল কংগ্রেস বিধায়কদের সম্পত্তি নিয়ে অভিযোগ জানাতে এ বার আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দ্বারস্থ হচ্ছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ তিনি যেতে পারেন আয়কর ভবনে। দুপুর দেড়টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে বলে জানিয়েছেন যাদবপুরের বিধায়ক। তথ্য প্রমাণ ও প্রচুর নথিসহ কাগজপত্র তৈরি করেই অসভ্য ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে দুই কেন্দ্রীয় সংস্থার দ্বারস্থ হচ্ছে সিপিএম। জানা গিয়েছে একাধিক বিধায়কের নামের তালিকা জমা দেবেন তিনি। যাতে রয়েছেন শাসক দলের একাধিক মন্ত্রীও। বেশকিছু আবার কি আবার দক্ষিণ কলকাতার বাসিন্দা বলেও জানা গিয়েছে। এ প্রসঙ্গে সুজন চক্রবর্তীর বক্তব্য, “কী করে বিধায়কদের আয় এত বাড়ল? ইডি, ইনকাম ট্যাক্স কি ঘুমোচ্ছে। অবিলম্বে তদন্ত করুক।” বাম পরিষদীয় দলনেতার আরও দাবি, দক্ষিণ কলকাতার এক বিধায়ক ২০১১ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার সময় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, তাঁর ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে ২ লক্ষ ৪০ হাজার ৯০১ টাকা। ২০১৬ সালের বিধানসভা ভোটেই কমিশনকে হলফনামা দিয়ে জানিয়েছেন, শুধুমাত্র ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ ২৬ লক্ষ ৩৫ হাজার ৪০টাকা। অর্থাৎ সম্পত্তি বেড়েছে প্রায় ১৩ গুণ। এমনই সব নথিপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *