নীল রায়:
তৃণমূল নেতা তথা বিশিষ্ট আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নির্বাচন কমিশনের নজর বন্দী করার মামলার শুনানি হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মামলার শুনানিতে দলের পক্ষে সওয়াল করেন আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়।
হাওড়া কোর্টে আইনজীবীদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জের ঘটনায় আইনজীবীরা আপাতত ২ মে পর্যন্ত নিজেদের কর্মবিরতির কথা ঘোষণা করেছেন। আইনজীবীদের সেই কর্ম বিরতি ভেঙে বৈশ্বানর চট্টোপাধ্যায় হাইকোর্টের এজলাসে মামলার শুনানিতে অংশ নেওয়ায় তাঁকে শোকজ করে বার কাউন্সিল। তাঁকে শোকজ করার বিষয়টি জানিয়েছেন বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা বিশিষ্ট আইনজীবী ইন্দ্রনীল বসু। তবে শোকজ প্রসঙ্গে কলকাতা পুর নিগমের মেয়র পরিষদ তথা আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “শোকজের বিষয়টি আমি লোকমুখে শুনেছি। হাতে কোনও চিঠি পাইনি। চিঠি পেলে অবশ্যই উত্তর দেবো।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news