নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:
তিন নির্দল সমর্থকদের লাঠি,রড, বল্লম দিয়ে ব্যাপক মারধোর করার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধেI ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের হিঞ্চাখালি গ্রামে। ঘটনায় গুরুতর আহত তিনজন নির্দল সমর্থককে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী বুধবার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন, আর সেই বোর্ড গঠনের জন্য শনিবার রাতে যুব তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল কর্মীরা নিজেদের জয়ী সদস্যদের নিয়ে আলোচনা করছিলেন। অভিযোগ সেই সময় একদল তৃণমূল কর্মী এসে তাদের উপর হামলা চালায়। ঘটনায় নির্দল কর্মী মন্টু বর,জগন্নাথ বর ও দুলাল ভুঁইয়া গুরুতর জখম হয়েছেন। অভিযোগ এলাকায় নির্দল করার অপরাধেই তাদেরকে ব্যাপক মারধোর করা হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূল সমর্থকদের জড়িত থাকার অভিযোগের কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পর ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য নিকারীঘাটাগ্রাম পঞ্চায়েত বোর্ডের ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে মূল তৃনমূল গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব রয়েছে এলাকার যুব তৃনমূল সমর্থিত নির্দলের জয়ী যোগ্যসদস্যদের মধ্যেে। এই পঞ্চায়েতের মোট২১ টি আসনের মধ্যে তৃণমূল ১১ টিতে জয়ী হলে ও একজন তৃণমূল সদস্য নির্দলদের সমর্থন করছে বলে সুত্রের খবর। অন্যদিকে নির্দলরা আটটি আসনে জয় লাভ করে ও বিজেপি দুটি আসনে জয়ী হয়। বিজেপির দুজন ও তৃণমূলের এক জন নির্দলকে সমর্থন করায় নির্দলের সদস্য সংখ্যা বর্তমানে ১১। এই পঞ্চায়েতের ক্ষমতা কাদের হাতে থাকবে তা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। এই ঘটনায় আরও একবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো ক্যানিং এ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news