Breaking News
Home / TRENDING / তৃণমূলকে সমর্থন করতে বলা হয়নি, বিবৃতি দিয়ে জানালো ইসকন

তৃণমূলকে সমর্থন করতে বলা হয়নি, বিবৃতি দিয়ে জানালো ইসকন

নীল রায় ও নীল বণিক

ইসকনের তরফে এক বিবৃতি জারি করে জানানো হল তাঁরা তৃণমূল নেত্রীকে সমর্থন করে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। আসলে বিতর্কের শুরু একটি ভিডিও থেকে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় মায়াপুরের ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই ভিডিওটি ভয়েজ ওভারে বলা হচ্ছে এবারের লোকসভা ভোটে ইসকন কর্তৃপক্ষ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের নির্দেশ দিয়েছে। শনিবার কলকাতার একটি প্রভাতী দৈনিকে খবরটি প্রকাশিত হওয়ার পরেই ইসকনের পক্ষ থেকে প্রেস বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় এমন কোনও নির্দেশ তাঁরা দেননি। সঙ্গে আরও জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের উদ্দেশ্যে কোনও ভিডিও তাঁরা রিলিজ করেননি। ইসকনের পক্ষ থেকে এ কথা জানান যুধিষ্ঠির গোবিন্দ দাস।

এদিকে, ভিডিওটি তাদের পক্ষ থেকে রিলিজ হয়নি বলেও জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল সেলও। ‌ কিন্তু ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপগুলিতেই। ইসকনের এক সদস্য আবার ফেসবুক লাইভে এসে এই ধরনের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ‌ একইসঙ্গে ইসকন কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয় বলেই জানিয়ে দিয়েছেন তিনি। ‌ তাতে আরও বলা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী কিংবা কোনও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পদকে তাঁরা সম্মান করেন। তাদের নানা অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অংশ নিয়েছেন। কিন্তু কোনও রাজনৈতিক দলের ধামাধরা প্রচার করতে ইসকন নারাজ বলে জানানো হয় ইসকনের তরফে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *