ওয়েব ডেস্ক
আগামিকাল সকাল ৯.৩০ মিনিটে শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি৪৫ এর উৎক্ষেপণ করা হবে। আজ ভোর ৬.২৫ মিনিট থেকে সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রে এই উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়। এই যানটি মোট ২৯টি উপগ্রহ বহন করছে। এরমধ্যে ভারতের সেনাবাহিনীর ইন্টেলিজেন্স উপগ্রহ এমাইস্যাট ছাড়াও আরও ২৮টি বিদেশী উপগ্রহ রয়েছে। এরমধ্যে ২৪টি উপগ্রহই আমেরিকার।

পিএসএলভি-সি৪৫ যানটি দুটি কক্ষপথে এই উপগ্রগুলির উৎক্ষেপণ করবে। জ্বালানি ছাড়াও সৌরশক্তির মাধ্যমে পিএসএলভি-সি৪৫ দুটি কক্ষপথে ঘুরবে বলে জানিয়েছে ইসরো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news