Breaking News
Home / TRENDING / তিন তালাক বিলে ফের বাধা দিল বিরোধীরা

তিন তালাক বিলে ফের বাধা দিল বিরোধীরা

ভাস্কর মান্না:

নতুন তিন তালাক বিল পেশ করা হল লোকসভায়। সপ্তদশ লোকসভায় সাংসদদের শপথ গ্রহণের পর শুক্রবার অধিবেশন শুরুর দিনে ফের তিন তালাক বিল আনল সরকারপক্ষ। এই বিলকে ‘পক্ষপাতমূলক বিল’ বলে ফের বাধা দিল বিরোধীরা।

এদিন কংগ্রেস নেতা শশী তারুর এই বিল প্রসঙ্গে বলেন, “সরকারের উচিত একটা অভিন্ন আইন প্রণয়ন করা। তা যেন শুধুই মুসলিমদের লক্ষ্য করে না হয়। অন্য ধর্মের মানুষও তাঁদের স্ত্রীদের পরিত্যাগ করেন। এই বিলে কোনও পদ্ধতিগত সুরক্ষার ব্যবস্থা নেই। কোনও স্থায়ী কমিটির কাছে বিলটিকে পাঠানো উচিত। এটা একটা পক্ষপাতমূলক বিল।” কংগ্রেসের এই বক্তব্যকে সমর্থন করেন এনডিএ শরিক নীতিশ কুমারের জেডিইউ। এছাড়া জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস এবং নবীন পট্টনায়েকের বিজেডি-ও এই বিলকে সমর্থন করবে না বলে জানিয়েছে।

অপরদিকে সরকারপক্ষ জানায়, এই বিল মুসলিম মেয়েদের আক্রান্ত হওয়ার ঘটনা থেকে বাঁচাবে। সমাজ তাঁদের সমানাধিকার দেবে। এই বিল আইনত লিঙ্গ সাম্য প্রতিষ্ঠার লক্ষেই আনা হচ্ছে। এই বিল সরকারের ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস’ এরই মর্যাদা বহন করবে। যেহেতু লোকসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই সেখানে বিলটি পাশ হতে অসুবিধা হবে না। কিন্তু রাজ্যসভায় সরকারপক্ষ দুর্বল থাকার কারনে গতবারের মতো এবারেও আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ষষ্ঠদশ লোকসভায় তিন তালাক বিলটি পাশ হয়েছিল। কিন্তু রাজ্যসভায় আটকে যাওয়ার কারণে সরকারের পক্ষে তা কার্যকর করা যায়নি। তখন ওই বিলে বলা হয়েছিল, মুসলিম ব্যক্তি, তাঁর স্ত্রীকে তাৎক্ষণিক ভাবে তালাক দিতে পারবে না। তালাক দিলে ওই ব্যক্তির তিন বছরের কারাদণ্ড দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *