Breaking News
Home / TRENDING / তালিবানদের গত ১৭ বছর ধরে সাহায্য করছে আইএসআই, অভিযোগ মার্কিন কর্নেলের
Taliban walk as they celebrate ceasefire in Ghanikhel district of Nangarhar province, Afghanistan June 16, 2018.REUTERS/Parwiz

তালিবানদের গত ১৭ বছর ধরে সাহায্য করছে আইএসআই, অভিযোগ মার্কিন কর্নেলের

নিজস্ব সংবাদদাতা
পাকিস্তানে ইমরান খান নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওসআর পরেই ফের তালিবানদের সাহায্য করার অভিযোগ উঠল আইএসআই এর বিরুদ্ধে। আফগানিস্তানে তালিবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিচারিতা করেছে পাকিস্তান। এমনই অভিযোগ করলেন মার্কিন সেনার কর্নেল লরেন্স সেলিন। সেলিন আফগানিস্তান ও উত্তর ইরাকে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। সম্প্রতি একটি কাগজে সাক্ষাৎকারে সেলিন বলেন, ২০০১ সাল থেকেই পাকিস্তানের আইএসআই তালিবানের অস্ত্র সরবরাহ করে আসছে। সেলিন বলেন, একদিকে পাকিস্তান আমেরিকার থেকে লক্ষ লক্ষ টাকার আর্থিক ও সামরিক সাহায্য নিচ্ছে অথচ আফগানিস্তানে তালিবানদের সাহায্য করে গত ১৭ বছর ধরে আমেরিকাকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে আইএসআই। সেলিন আরও বলেন মার্কিন সেনার দৌলতে আফগানিস্তানে এখন আর প্রকাশ্যে তালিবানী জঙ্গিদের দেখা মেলে না। তবে তারা এখন পাকিস্তানের আশ্রিত। সেখানেই জঙ্গি প্রশিক্ষণ শিবির চালাচ্ছে তারা। আইএসআই-এর সাহায্যেই পাক সীমান্ত পেরিয়ে অস্ত্র চলে আসছে তালিবান জঙ্গিদের হাতে, এমনটাই অভিযোগ সেলিনের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *