নীল বণিক
তৃণমূল সাংসদ তাপস পালকে কড়া ভাষায় সমন ধরাতে চলেছে ইডি। প্রসঙ্গত, চলতি মাসে রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে সমন ধরায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু ইডির সমন পাওয়ার পরেও তৃণমূল সাংসদ ইডির জেরার মুখোমুখি হন নি। তাকে দ্বিতীয়বার সমন ধরিয়ে ইডি জেরা করতে চাইছে। নভেম্ভর মাসে গৌতম কুন্ডুর চিটফান্ড তদন্তের দ্বিতীয় চার্জশিট জমা দিতে চান তদন্তকারীরা। তাই তাপস পালকে জেরা করেই তারা এই কাজটি শেষ করতে চায়। ইডি সূত্রের খবর দূর্গাপূজার পরেই তাপস পালকে দ্বিতীয় বারের জন্য সমন পাঠাতে চলেছে ইডি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news