প্রসেনজিৎ মাহাতে :
জমজমাট পাড়া ফুটবল। ডানকুনির গরলগাছায় ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ চোখে পড়ার মত। গ্যালারি উপচে পড়েছে। দূর দূর থেকে মানুষ হাজির হয়েছেন টুর্নামেন্ট উপভোগ করতে।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে গরলগাছা স্পোর্টিং ক্লাব। গরলগাছা স্পোর্টিং ক্লাবের সাব–জুনিয়র, জুনিয়র, সিনিয়র ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল রবিবার। সাব জুনিয়রে চ্যাম্পিয়ন গরলগাছা স্পোর্টিং। হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচ টাইব্রেকারে। সিনিয়র বিভাগে ফাইনালে বেলেগঙ্গা গরলগাছাকে ৩–১ গোল হারিয়ে চ্যাম্পিয়ন বালি দক্ষিণ পাড়া। ফাইনালে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য, দিল্লি ডায়নামোসের ডিফএন্ডার রানা ঘরামি–সহ অনেকে।।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news