নীল বণিক
উত্তর প্রদেশের ধাঁচে এবার এ রাজ্যেও কর্মীদের বাইক দিচ্ছে বিজেপি । মূলত সংগঠনের কাজে যাতায়াতের সুবিধার জন্যই এই ব্যবস্থা বলে দলীয় সূত্রে খবর। বাছাই করা ২২টি লোকসভা কেন্দ্রের ২৫০জন সংগঠকদের হাতে বাইকের চাবি তুলে দেবে দল। দলের সংগঠকদের মাধ্যমেই ভোটের রণনীতি বুথ স্তরের কর্মীদের হাতে পৌঁছে দেয় দলীয় নেতৃত্ব। এই পদক্ষেপের ফলে সেই কাজে গতি আসবে বলে মনে করছে বিজেপি ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news