নিজস্ব সংবাদদাতা:
হরিনাম সংকীর্তন চলাকালীন গুলি করা হল ১ বিজেপি কর্মীকে। গুলিবিদ্ধ ওই বিজেপি কর্মীর নাম খগপতী মাহাতো। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের বাঘুয়া গ্রামে।
জানা গিয়েছে, হরিনাম সংকীর্তন চলার সময় খগপতী মাহাতো নামে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। আহত ওই বিজেপি কর্মীর বুকে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ওই বিজেপি কর্মীকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আজ রবিবার সকালে কলকাতায় স্থানান্তরিত করে দেওয়া হয়।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জামবনি থানার পুলিশ। তবে কে বা কারা এই গুলি চালিয়েছে এখনও পর্যন্ত তা জানা যায়নি। তবে বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, বিজেপি করার অভিযোগে খগপতী মাহাতোকে গুলি করে খুন করতে চায় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news