Breaking News
Home / TRENDING / ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার যুবক

ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার যুবক

নিজস্ব সংবাদদাতা:

 

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবকের নাম দীপক জানা।  

ঘটনাটি ঘটেছে গত ২৭ তারিখ রাতে বাগুইআটি থানার রঘুনাথপুর উত্তর পাড়া এলাকায়। ওইদিন রাত সাড়ে ন’টা নাগাদ পঞ্চম শ্রেণীর নাবালিকা ছাত্রী  কোচিং ক্লাস করে বাড়িতে ফিরছিল। সেই সময় দীপক জানা নামে এক যুবক ওই নাবালিকাকে জোর করে একটি নির্জন গলিতে নিয়ে যায়। তারপর ছাত্রীটির উপর যৌন হেনস্তা চালায় ওই যুবক। এরপর নাবালিকার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে সুযোগ বুঝে দীপক সেখান থেকে পালিয়ে যায়।

 

ঘটনার তদন্ত করে গতকাল রাতে দীপক জানাকে গ্রেপ্তার করেছে বাগুইহাটি থানার পুলিশ। নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে, অভিযুক্তের  বিরুদ্ধে ‘পকসো’ ( প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সচুয়াল অফেন্স ) আইনে মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্তকে আজ বারাসাত আদালতে তোলা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *