ভাস্কর মান্না
আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি কাণ্ডে জেল খাটছেন প্রাক্তণ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এখন লাহৌরের কোর্ট লাখপত সেন্ট্রাল জেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁর মেয়ে মরিয়ম শরিফের অভিযোগ, “তাঁর বাবার প্রচণ্ড হাতের যন্ত্রনা হচ্ছে । খবর পেয়ে তাঁর কাছে পৌঁছানোর চেষ্টা করেন ব্যাক্তিগত চিকিৎসক। কিন্তু জেল কর্তৃপক্ষ তাঁকে অনুমতি দেননি”। তিনি আরও অভিযোগ করেন, তাঁর বাবার আঞ্জনার রোগ আছে জেনেও জেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছেন না । তবে জেল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
পাকিস্তানের এক টিভি চ্যানেল সূত্রের খবর, প্রাক্তণ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা নওয়াজ শরিফের ব্যক্তিগত চিকিৎসককে এদিন বিকেলে ঢুকতে দেওয়া হয়। তবে পরিবারের তরফে জানানো হয়েছে, চিকিৎসার গাফিলতি ধরা পড়লে প্রধানমন্ত্রী ইমরান খান ও জেল সুপার এর বিরুদ্ধে মামলা করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news