Breaking News
Home / TRENDING / জি-২০ বৈঠকে মোদীর সঙ্গে কথা হল ট্রাম্পের

জি-২০ বৈঠকে মোদীর সঙ্গে কথা হল ট্রাম্পের

ওয়েব ডেস্কঃ

জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি-২০ বৈঠকে মুখোমুখি হয়েছেন দুই রাষ্ট্রনেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবারে হওয়া তাঁদের এই বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতা। এর মধ্যে রয়েছে মার্কিন-ইরান সম্পর্ক, ভারত-মার্কিন বাণিজ্য নীতি, ৫জি পরিষেবা এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

বর্তমানে ইরানের সঙ্গে মার্কিন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ইরানের উপর সমস্ত রকম নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। ভারতেও এর প্রভাব পড়ছে। কারন ভারত প্রচুর পরিমাণে কম খরচে অপরিশোধিত তেল সংগ্রহ করে ইরান থেকে। ফলে মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। তা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মোদী। এদিকে ট্রাম্পও ভারতের বাণিজ্য নীতি নিয়ে মোদীর সঙ্গে কথা বলবেন। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মার্কিন পণ্যের উপর চড়া হারে শুল্ক বসানোর অভিযোগে দুই দেশের বাণিজ্য সম্পর্কে চিড় ধরেছে। এমনকি মোদীকে ফোন করে মার্কিন প্রশাসন শুল্ক কমানোর আর্জিও করেছেন। এবার জি-২০ বৈঠকে সম্মুখসমরে বন্ধু মোদীর সঙ্গে বাণিজ্য নীতি নিয়ে কথা হয়েছে ট্রাম্পের।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসায় এদিনের বৈঠকে তাঁকে অভিনন্দন জানান ট্রাম্প। ট্রাম্প টুইট করে জানান, আবার দেখা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। খুব ভালো কথা হয়েছে। সময়ের কোনো চাপ ছিল না। প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারত সফরে এসে ট্রাম্পের একটি চিঠি মোদীকে দিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো। সেখানে ভারতের প্রতি মার্কিন রাষ্ট্রপতির ভালোবাসার ছবি উঠে এসেছিল। এদিন সেই প্রসঙ্গ টেনে মোদীও ভারতের সঙ্গে মার্কিন সম্পর্কের গুরুত্বের দিকটি তুলে ধরেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *