Breaking News
Home / TRENDING / জিএসটি বৈঠকে পেট্রোল-ডিজেল নিয়ে কথা বলতে চাইল না কোনো রাজ্য : সূত্র

জিএসটি বৈঠকে পেট্রোল-ডিজেল নিয়ে কথা বলতে চাইল না কোনো রাজ্য : সূত্র

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে রাজনীতি করতে দেশের সব রাজনৈতিক দলগুলি কমবেশি সিদ্ধহস্ত। যে যখন বিরোধী দলে থেকেছে তখনই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ভোটের রাজনীতি করেছে।
যদিও বাস্তবে দেখা গেল অন্য চিত্র। জিএসটি কাউন্সিল বৈঠকে সুযোগ ছিল এই বিষয়ে একটি সমাধানে আসার। লখনৌ-এর বৈঠক ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। অর্থনীতিবিদরাও বলছিলেন, পেট্রোপণ্যে জিএসটি লাগু হলে দাম অনেকটাই কমবে। পেট্রোল প্রতি লিটার ৭৫ টাকায় নেমে যাবে। একই সঙ্গে তাঁরা আশঙ্কা করছিলেন, সরকার এ ব্যাপারে সদিচ্ছা দেখাবে না। এখনো পর্যন্ত যা খবর, বাস্তবে ঠিক সেটাই হলো। কেন্দ্রশাসিত অঞ্চল সমেত কোনো সরকারই এই নিয়ে কথা বলতে চাইল না।
পেট্রোপণ্য জিএসটির আওতায় এলে সাধারণ মানুষের পকেট-স্বস্তি হলেও রাজ্যগুলির রাজস্বে বড় রকমের বিরুপ প্রভাব পড়বে। এই যুক্তিতে দলমত নির্বিশেষে সব রাজ্য সরকারই পেট্রোপণ্যে জিএসটি-র বিষয়টি এড়িয়ে গেছে বলে সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *