ঈশানিকা ভোরাই
এই পণ্য ও পরিষেবা কর বা জি.এস.টি চালু করা নিয়ে কতই না কাঁদুনি গেয়েছিলেন তখন। বলেছিলেন সঠিক ভাবে চালু করা হচ্ছে না জি.এস.টি। এতে নাকি রাজ্যের আর্থিক ক্ষতি হবে। যেন তেন প্রকারে জি.এস.টি চালু করা থেকে কেন্দ্রকে বিরত রাখতে নানা প্রকার ফন্দি ফিকির ও করেছিলেন সেই সময়। রাজ্য থেকে দিল্লি বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তিনি এখন ঘটা করে সাংবাদিকদের জানাচ্ছেন, ফেসবুকেও পোস্ট করছেন, এই জি.এস.টি আদায়ে আমাদের রাজ্য কত ভালো পারফর্ম করেছে। কেন্দ্রীয় অর্থসচিব আড়িয়ার চিঠির প্রসঙ্গ উত্থাপন করে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “পণ্য পরিষেবা কর(স্টেট জিএসটি) আদায়ে আমরা খুব ভাল পারফর্ম করেছি। জাতীয় গড়ের থেকেও আমাদের কর আদায় ভাল। কেন্দ্রীয় অর্থ দফতরের সচিব ডক্টর হাসমুখ আড়িয়া রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে রাজ্যকে অভিনন্দন জানিয়েছেন।” নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা খুব আনন্দের সঙ্গেই জানান। যদিও এই জি.এস.টি কে আটকাতে কত না ছলচাতুরী করেছিলেন একসময়, সেটা আপাতত ভুলে থাকাই শ্রেয় বলে মনে করছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news