নিজস্ব সংবাদদাতা
ভারতের ৪৬তম চিফ জাস্টিসের পদ গ্রহণ করলেন রঞ্জন গগৈ। এই প্রথম উত্তর-পূর্ব ভারতের নাগরিক চিফ জাস্টিসের পদভার গ্রহণ করলেন। বুধবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে ৬৩ বছরের গগৈকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামি ১৩ মাস রঞ্জন গগৈ এই পদে নিযুক্ত থাকবেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর পদত্যাগ করবেন তিনি।
অসমের বাসিন্দা জাস্টিস রঞ্জন গগৈ ১৯৭৮ সালে গুয়াহাটি হাইকোর্ট থেকে কেরিয়ার শুরু করেন। ২০০১ সালে রঞ্জন গগৈ গুয়াহাটি হাইকোর্টে বিচারক নিযুক্ত হন। এরপর ২০১২ সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে পদোন্নতি হয়ে সুপ্রিম কোর্টে বিচারক নিযুক্ত হন গগৈ। ২০১৬ সালে আরেক বিচারক মার্কেন্দ্য কাটজুর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করে হইচই ফেলে দেন গগৈ। চিফ জাস্টিস দীপক মিশ্র ২ অক্টোবর পদত্যাগ করার পর তাঁর জায়গায় নিযুক্ত হন রঞ্জন গগৈ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news