নিজস্ব সংবাদদাতা:
চিট ফান্ড কাণ্ডে ফের সক্রিয় হল সিবিআই। চিট কাণ্ডে জড়িত সংস্থার তদন্তে রাজ্য জুড়ে তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। সোমবার নিউ ইন্ডিয়া এগ্রো প্রাইভেট লিমিটেড নামক চিট ফান্ড সংস্থার তদন্তে কলকাতার বউবাজার, আরামবাগ, কামারহাটি, বর্ধমান সহ রাজ্যের ১৬টি জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চালাচ্ছে। বৌবাজারে সৌরভ মন্ডল নামক কোম্পানির একজন ডিরেক্টর এর বাড়িতে এবং আরামবাগে প্রসেনজিৎ সরকারের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান চালায়। এই সংস্থার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news