নিজস্ব সংবাদদাতা
গাঁধী জয়ন্তী উপলক্ষ্যে দুবাইয়ের বুর্জ খলিফা আলোকিত হয়ে উঠল মহাত্মা গাঁধীর ছবিতে। কমলা, সাদা ও সবুজ রঙের আলো দিয়ে গাঁধীজীর অবয়ব তৈরি করা হয় বুর্জ খলিফায়। মঙ্গলবার রাত নামতেই সেই আলো জ্বালিয়ে অহিংসার পূজারী মোহনদাস করমচন্দ গাঁধীর প্রতি শ্রদ্ধা জানান দুবাই প্রশাসন। আরবদেশে ভারতের রাষ্ট্রদূত নভদীপ সুরী জানান, দুবাইয়ে জাতির জনকের ১৫০তম জন্মজয়ন্তী জাঁকজমকের করেই পালিত হয়েছে। ঐতিহাসিক এই বাড়িতে গাঁধীজীর অবয়ব সেই আয়োজনকে আরও পরিপূর্ণ করেছে।
ইন্দোনেশিয়াতেও পালিত হল গাঁধীজীর ১৫০তম জন্মজয়ন্তী। ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তায় প্রম্বানন মন্দিরে গাঁধীজীর ওপর একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news