প্রসেনজিৎ মাহাতো
কোয়েস জমানায় ইস্টবেঙ্গলে ক্যাপ্টেন্সি রীতিতে বদল।
বৈশাখের প্রথম দিনে বর্তমান টিমের সবচেয়ে বেশি লাল–হলুদ জার্সিতে খেলা ব্রেন্ডন বারপুজোয় বসেছিলেন, অধিনায়ক হিসেবে। তা সত্ত্বেও, নতুন মরশুমে ব্রেন্ডনের হাতে অধিনায়কের আর্মব্যান্ড উঠছে না। কোচ আলেসান্দ্রো মেনেন্ডেজের পছন্দ অনুযায়ী বোর্জা গোমেজকে আগামী মরশুমের নেতা বাছল কোয়েস ইস্টবেঙ্গল। বুধবার ছিল চলতি মরশুমের শেষ প্র্যাকটিস। দাদাদের সঙ্গে দেখা করে গেল ইস্টবেঙ্গলের জুনিয়র টিম। ভাইদের নিজেদের সই করা জার্সি উপহার দিলেন সালাম, কোলাডোরা। এ দিনই ইস্টবেঙ্গল কোচ সরকারি ভাবে বোরজার নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেন।
সদ্য সমাপ্ত মরশুমে ইস্টবেঙ্গল রক্ষণে ভরসা জুগিয়েছিলেন বোরজা–অ্যাকস্টা জুটি। বোর্জা দু’বছরের নতুন চুক্তিপত্রে সই করলেও, ইস্টবেঙ্গল ছাড়ছেন বিশ্বকাপার জনি অ্যাকস্টা। শোনা যাচ্ছে, নর্থ–ইস্ট ইউনাইটেডে সই করবেন তিনি। লালরিনডিকা রালতের সঙ্গে আরও দু’বছর চুক্তি করল ক্লাব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news