Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গলের চিন্তাভাবনা, কী চলছে জেনে নিন ক্লিক করে

ইস্টবেঙ্গলের চিন্তাভাবনা, কী চলছে জেনে নিন ক্লিক করে

প্রসেনজিৎ মাহাতো

প্রতি বছর ইস্টবেঙ্গল দুই প্রাক্তন ফুটবলারকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয়। এবারে সেই সম্মানের জন্য দুই কিংবদন্তি ফুটবলারের নাম চিন্তা–ভাবনা করা শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। একজন—মনোরঞ্জন ভট্টাচার্য এবং ভাস্কর গঙ্গোপাধ্যায়। দু’জনেরই ইস্টবেঙ্গলের হয়ে অবদান অনস্বীকার্য। মনোরঞ্জন তো ইস্টবেঙ্গলকে জাতীয় লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন, কোচ হিসেবে। ইস্টবেঙ্গলের হয়ে মনোরঞ্জন ১৫ বছর খেলেছেন। জিতেছেন অনেক ট্রফি। ভাস্কর গাঙ্গুলিরও লাল–হলুদে খেলোয়াড়ি জীবন কমদিনের নয়। ১৪ বছর। ইস্টবেঙ্গল থেকে ১৯৮২ সালের এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছেন ভাস্কর। তিনিই ইস্টবেঙ্গলের একমাত্র বাঙালি ফুটবলার, যিনি জাতীয় দলের হয়ে কোনও সরাকারি টুর্নামেন্টের অধিনায়ক ছিলেন। বহু যুদ্ধের নায়ক মনোরঞ্জন ও ভাস্করকে এবারে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হবে সম্ভবত। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘এখনও চূড়ান্ত হয়নি। ওরা অনেকদিন ইস্টবেঙ্গলে সার্ভিস দিয়েছে। খেলা ছাড়ার পরও যেভাবে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন তা অতুলনীয়। ভাস্কর আর্থিক দিক থেকেও ক্লাবকে সাহায্য করেছে। মনোরঞ্জন বিপদ আপদে ক্লাবের পাশে থাকে। কোনও দরকারে এখনও ক্লাবকে সাহায্য করে। কোনও প্লেয়ারকে ছোট না করেই বলছি, যে ইস্টবেঙ্গল জার্সিতে একটা ম্যাচ খেলেছে, সে–ও ইস্টবেঙ্গলের থেকে সম্মান প্রাপ্য।’‌‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *