নিজস্ব সংবাদদাতা
রিষড়ার পর এবার কোন্নগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে ভেজাল সামগ্রী উদ্ধার করল পুলিশ। শনিবার গভীর রাতে কোন্নগরের জনৈক বাহাদুর রোজকের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে ভেজাল ঘি, অলিভ অয়েল, সাবান এবং নুন উদ্ধার করে পুলিশ। বাড়ি থেকেই বাহাদুর ভেজাল জিনিসের কারবার চালাত বলে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২৫ লক্ষ টাকার ভেজাল জিনিস উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news