Breaking News
Home / TRENDING / কোন্নগরে ফাঁড়ি ঘেরাও তৃণমূলের, কেন জানুন ক্লিক করে

কোন্নগরে ফাঁড়ি ঘেরাও তৃণমূলের, কেন জানুন ক্লিক করে

প্রসেনজিৎ ধর

বনধের দিন তৃণমূল কর্মীদের মারধরে অভিযুক্তরা জামিন পেয়ে যাওয়ায় আজ কোন্নগরের কানাইপুর ফাঁড়ি ঘেরাও করল তৃণমূল কর্মীরা। উল্লেখ্য, গত আট ও নয় তারিখ দেশ জুড়ে ৪৮ ঘন্টার বনধে ডাক দিয়েছিল সিপিএম সহ বেশ কয়েকটি ট্রেড ইউনিয়ন। সেই দিন রাজ্যে জুড়ে বনধের বিরুদ্ধে মাঠে নামে শাসকদলের কর্মী সমর্থকেরা। সেদিন কোন্নগর স্টেশনের সামনে সিপিএম ও কংগ্রেস এক সঙ্গে রেল অবরোধ করছিল। সেই অবরোধের বিরুদ্ধে বেশ কয়েকজন তৃণমুল কর্মী প্রতিবাদ করলে বনধ সমর্থকরা তাদের মারধর করে। স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগের ভিত্তিতেই সেদিন কয়েকজন বনধ সমর্থক তথা সিপিএম কর্মীদের গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।যদিও গ্রেফতারের দুদিন পরেই জামিন পেয়ে যায় তারা। শাসকদলের কর্মীরা মার খাওয়ার পরেও কি ভাবে জামিন পেয়ে গেল তার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে কোন্নগর কানাইপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করা হয়। তৃণমূলের অভিযোগ বামেদের ডাকা বনধের প্রথম দিন বনধ সমর্থকদের হাতে প্রহৃত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *