নীল বণিক
লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে ৪২ পাতার রিপোর্ট অমিত শাহের হাতে তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষে এই রিপোর্ট তুলে দেওয়া হয়। লোকসভা ভোটের প্রস্তুুতি নিয়ে রাজ্য বিজেপিকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শাহ। রাজ্যের ২২টি আসনের বুথ কমিটি ধরে ধরে রিপোর্ট তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। প্রত্যেকটি বুথের বুথ কমিটি, তারসঙ্গে পোলিং এজেন্টদের নামের তালিকাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এমনকি পোলিং এজেন্টদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে রিপোর্টে। রাজ্য বিজেপির এই রিপোর্ট নিয়ে রবিবার রাতে পর্যালোচনায় বসবেন অমিত শাহ। তারপরেই তিনি রাজ্য বিজেপি নেতাদের সামনে তাঁর নিজের তৈরি করা রিপোর্ট খুলবেন। রবিবার রাতে এই দুটি রিপোর্টের উপর ভিত্তি করেই রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতির কাজ শুরু করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news