Breaking News
Home / TRENDING / কেরলকে অর্থ অনুদানের কথা সত্য নয়, জানাল সৌদি আরব, মুখ পুড়ল বিজয়নের

কেরলকে অর্থ অনুদানের কথা সত্য নয়, জানাল সৌদি আরব, মুখ পুড়ল বিজয়নের

নিজস্ব সংবাদদাতা
কেরলের বন্যা ত্রাণে সৌদি আরবের ৭০০ কোটি টাকার অনুদান নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে তা প্রকাশ্যে চলে এল। এদিন ইন্ডিয়াঞ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের অ্যাম্বাসডার আহমেদ আলবানা জানিয়েছেন কেরলকে ৭০০ কোটি অনুদান দেওয়ার বিষয়টি সত্য নয়। কেরলে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও স্পষ্টভাবে নির্ধারন করা যায়নি। সুতরাং এখনই কত টাকা অনুদান দেওয়া হবে তার অঙ্ক হুঠ করে বলে দেওয়া উচিত হবে না। এদিকে, দুদিন আগেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাংবাদিকদের বলেছিলেন, আবু ধাবির রাজপুত্র শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে ৭০০ কোটি অর্থ দানের কথা বলেন। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর সেই অনুদান ফিরিয়ে দেন। এই ঘটনা রটার পরই বিরোধীরা মোদি সরকার কেরলের জন্য যথেষ্ট করছে না বলে সমালোচনার ঝড় তোলে। কেরলের বাম নেতা কে বালকৃষ্ণন বলেন আরবের অনুদান ফিরিয়ে দেওয়ার মাসুল হিসেবে কেন্দ্রীয় সরকারের কেরলকে সম পরিমান টাকা অনুদান দেওয়া উচিত ।
আরবের তরফে এই অনুদান নিয়ে অবস্থান করার পর বিজেপি বিরোধীরা কেরলের বন্যা নিয়ে রাজনীতি করছে বলে কটাক্ষ করে। কেরলের বিজেপি নেতারা শুক্রবার বিজয়নকে একহাত নিয়ে বলেন সৌদি আরবের ৭০০ কোটির অর্থ অনুদানের কথা কে জানালো তাঁকে? কোন সূত্র থেকে এই খবর তিনি পেলেন তা জানাতে বলা হয় বিজয়ন সরকারকে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *