Breaking News
Home / TRENDING / কেমন আছেন কৃষ্ণা দি? মোদির ফোন মুকুল কে, এবার কি মমতা? জল্পনা রাজনৈতিক মহলে

কেমন আছেন কৃষ্ণা দি? মোদির ফোন মুকুল কে, এবার কি মমতা? জল্পনা রাজনৈতিক মহলে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

অসুস্থ স্ত্রীর ফুসফুস বদল করে তাঁকে বাঁচানো কি না? কয়েকদিন আগে জানতে চেয়েছিলেন বিহ্বল মুকুল।

দুঃখে ও দুশ্চিন্তায় কাতর মুকুল বলেছিলেন, ফুসফুস বদলানো যায় না? আমি কি মোদিজির থেকে সাহায্য চাইব?

না, শেষ পর্যন্ত এরকম কিছুই করেন নি তিনি। চিকিৎসকরাও তাঁকে এমন পরামর্শ দেন নি। তবে যাঁর সাহায্যের কথা ভেবেছিলেন তিনি এবার তাঁরই ফোন পেলেন কাচড়াপাড়ার বাড়িতে বসে।

বৃহস্পতিবার সকালে মুকুলের মোবাইলে ভেসে ওঠে মোদির নম্বর। প্রধানমন্ত্রী তাঁর স্ত্রীর স্বাস্থ্যের অবস্থা জানতে চান। তাঁর কিছু করার আছে কি না জিজ্ঞাসা করেন। শেষে কৃষ্ণাদেবীর আরোগ্য প্রার্থনা করে ফোন রাখেন প্রধানমন্ত্রী। মুকুল রায় তাঁকে ধন্যবাদ জানান।

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যাওয়ার পর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও হাসপাতালে দেখতে গেছিলেন মুকুল-পত্নী কে। এবার এল প্রধানমন্ত্রীর ফোন। রাজনৈতিক মহলে জল্পনা এবার কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর পুরনো বান্ধবীকে দেখতে হাসপাতালে যাবেন?

তথ্যাভিজ্ঞ মহলের মতে মমতা বা অভিষেকের সঙ্গে কৃষ্ণাদেবীর সম্পর্ক নিতান্তই ব্যক্তিগত এবং অরাজনৈতিক। এই সম্পর্কে কোনও রাজনৈতিক দলাদলির ছাপ ফেলার কথা নয় বলেই তাঁদের ধারণা। এমতাবস্থায় কৃষ্ণা দেবীকে দেখতে হাসপাতালে যাওয়া বা ফোন করে খবর নেওয়া মমতার অস্বাভাবিক নয় বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *