সূর্য সরকার:
কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে দক্ষতার সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করলেন, এককথায় অভূতপূর্ব। টুইটারে লিখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার সকালে রাজ্য সরকারের প্রশংসা করে রাজ্যপাল আরও বলেন, নৌসেনা, রাজ্য পুলিশ এবং উপকূলরক্ষী পরিস্থিতির উপর নজর রাখছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের নিরাপদে আনতে নানা পদক্ষেপ করেছে। তিনি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকেও এগিয়ে আসতে বলেন।

পশ্চিমবঙ্গে রাজ্যপাল হয়ে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার সংঘাত হয়েছে। সম্প্রতি কেন্দ্রের ‘আয়ুষ্মান প্রকল্প’ নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে রাজ্যপাল বলেছিলেন, রাজ্যের চিকিৎসা অবস্থা ভালো নয়। রাজ্য কেন্দ্রের আয়ুস্মান প্রকল্পকে অন্তর্ভুক্ত করুক। কয়েক দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে নিয়ে বলেন, উনি বিজেপির লোক। বিজেপির পার্টিম্যানকে নিয়ে প্রশ্ন করবেন না। বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত হয়েছে। তবে এবার রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল রুমে সারারাত ছিলেন। নিজে সামগ্রিক অবস্থা তদারকি করেছেন। সেই তৎপরতার প্রশংসা করে রাজ্যপাল এই টুইট করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news