ওয়েব ডেস্ক
আজ লোকসভায় তিন তালাক বিল নিয়ে আলোচনা হবে। বিরোধীদের বিক্ষোভের মাঝেই তিন তালাক বিরোধী আইন পাস করার চেষ্টা করবে মোদি সরকার। মুসলিম মহিলাদের বিবাহ সুরক্ষা আইনের অন্তর্গত এই বিলে বলা হয়েছে, অভিযুক্তের অন্তত ৩ বছরের জেল হবে। আজকের বিলটি গত ডিসেম্বরে পেশ করা তিল তালাক আইনের সংশোধনী। আগের আইন অনুযায়ী তিন তালাককে অ-জামিনযোগ্য অপরাধ বলে গন্য করা হয়েছিল। এবারের প্রস্তাবিত আইনে অভিযুক্ত জামিনের আবেদন করতে পারে। আজ এই বিল লোকসভায় পাস করাতে সাংসদদের উপস্থিত থাকার হুইপ জারি করেছে বিজেপি। এই বিলটি মহিলা ও তার সন্তানদের পরিপূর্ণ সুরক্ষা দিতে সম্ভব নয় বলে এর বিরোধীতা করছে বিরোধীদের একাংশ। বিলটি মুসলিম শরীয়ত আইনের মধ্যে বাধা আনবে বলে এর বিরোধীতা করছে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news