ওয়েব ডেক্সঃ
উত্তরপ্রদেশে দুই কাশ্মীরি ফল বিক্রেতাকে কিছু দুষ্কৃতী লাঠি পেটানোর ঘটনায় নিন্দা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কানপুরের জনসভা থেকে মোদী বলেন, “কাশ্মিরি ভাইদের উপরে যারা এই অত্যাচার চালিয়েছে তারা মানসিক বিকারগ্রস্ত। দেশে ঐক্যের পরিবেশ বজায় রাখা জরুরি। এই ঘটনা জানার পরই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।”
বুধবার উত্তরপ্রদেশের লখনৌতে দুই কাশ্মীরি ফল বিক্রেতাকে জামার কলার ধরে টেনে রাস্তায় ফেলে মারধর করে কিছু দুষ্কৃতী। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দায় মুখর হয় বিভিন্ন মহল। এবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, পুলওয়ামা কাণ্ডের পর দেশের বিভিন্ন জায়গায় কাশ্মিরিদের ওপর হামলার ঘটনার নিন্দা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। দোষীদের শাস্তির দাবিও জানিয়েছিলেন তিনি। তাছাড়া দেশের কাশ্মিরিদের ওপর হামলা বন্ধ করতে রাজ্য সরকারগুলিকে কড়া নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news