Breaking News
Home / TRENDING / কাল আবার খুলছে সবরীমালা, কী কী ব্যবস্থা নিল প্রশাসন? জেনে নিন ক্লিক করে

কাল আবার খুলছে সবরীমালা, কী কী ব্যবস্থা নিল প্রশাসন? জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক:
সোমবার থেকে আবার খুলতে চলেছে সবরীমালা মন্দিরের দরজা। তার আগে মন্দির চত্ত্বরে আইন শৃঙ্খলা বজায় রাখতে শনিবার রাত থেকে সবরীমালা সহ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। এভানুকল, নীলাক্কল, পাম্বা এবং সন্নিধানমে মঙ্গলবার রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। কোনও রকম অশান্তিকর ঘটনা এড়াতে সবরীমালা শহরে ১৫০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। সোমবার মন্দির খোলার আগে সংবাদ মাধ্যমকেও মন্দিরের এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসনিক কর্তারা। বিক্ষোভকারিদের আটকাতে জায়গায় জায়গায় ব্যারিকেড করা হয়েছে। এছাড়াও সন্নিধানমে ২০ জনের একটি কম্যান্ডো দল তৈরি রয়েছে। উল্লেখ্য, সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই ১৭ অক্টোবর মহিলা দর্শনার্থী ও সাংবাদিকদের মন্দিরে ঢোকার আগেই আটকে দেয় বিক্ষোভকারিরা। এই ঘটনায় ৩ হাজারেরও বেশী লোককে আটক করে পুলিশ । প্রসঙ্গত, মান্ধাতার আমলের নিয়ম ভেঙে সবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশের রায় দেয় সুপ্রিম কোর্ট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *