Breaking News
Home / TRENDING / ইডি আধিকারিকের পরিচয় দিয়ে তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার ১

ইডি আধিকারিকের পরিচয় দিয়ে তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা
ইডি আধিকারিকের নামে ভূয়ো মেল আইডি তৈরি করে হুমকি এ তোলা আদায়ের অভিযোগে নিউটাউন থেকে গ্রেফতার এক ব্যক্তি। জানা গিয়েছে, অনন্ত সুন্দর রঞ্জন নামেরএক ব্যক্তি একটি ভূয়ো ই-মেইল তৈরি করে নিজেকে যোগেশ গুপ্ত পরিচয় দেন। নিজেকে ইডির ইস্টার্ন রিজিওনের স্পেশাল ডিরেক্টর হিসেবে দাবি করে মেইল মারফত বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিচ্ছিলেন। এক ব্যক্তির অনন্তের কথায় সন্দেহ হওয়ায় তিনি সোজা ইডির দফতরেই ফোন করেন। এখানেই তিনি জানতে পারেন ওই নামের কোনও আধিকারিকই নেই। এরপর ইডির তরফে অনন্ত সুন্দরকে ধরতে টোপ ফেলা হয়। জানা যায় নিউটাউনের বাসিন্দা অনন্ত সুন্দর অনেককেই ভূয়ো পরিচয় দিয়ে তোলা আদায় করেছেন। এরপরই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা করে ইডি। অভিযোগ দায়ের করা হয়েছে সাইবার ক্রাইম দফতরেও। অভিযুক্তের খোঁজে এখনও তল্লাশি চলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *