সূর্য সরকার।
রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) নিয়ে আবারও বিতর্ক! এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আমন্ত্রণপত্রে নাম নেই আচার্যের। প্রধান অতিথি কে আসবেন তা ও স্পষ্ট করা নেই আমন্ত্রণ পত্রে। জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আগামী ২৮ জানুয়ারি নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সমাবর্তন অনুষ্ঠান। এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়েছিলেন প্রয়োজনে আচার্যকে ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান হবে।

এবার আমন্ত্রণপত্রে নাম রইল না আচার্যের। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর রাজভবন থেকে আচার্যের আসা নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই নাম রাখা হয়নি আচার্যের। আচার্য ছাড়াও প্রধান অতিথিকে হবে তার নাম রাখেনি বিশ্ববিদ্যালয়। শুধু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নাম দিয়ে আমন্ত্রণ পত্র জারি করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news