Breaking News
Home / TRENDING / কলকাতা-বাগডোগড়া বিমানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা

কলকাতা-বাগডোগড়া বিমানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা

এক্সক্লুজিভ

সঞ্জয় সরকার

বাগডোগরা থেকে কলকাতা আসার শেষ বিমানের সময় সন্ধ‍্যা ৬টা ৫০। এই সময় বাড়াতে চাইছে রাজ‍্য সরকার। শেষ বিমানের সময় যাতে রাত ৯ টা করা হয় সে বিষয়ে ইতিমধ‍্যেই রাজ‍্য পরিবহন দফতরকে বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ‍্যমন্ত্রী। মঙ্গলবার মাঝেরহাট সেতু দুর্ঘটনার খবর পেয়েই কলকাতা ফিরতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন তাঁকে জানানো হয় যে বাগডোগরা-কলকাতার শেষ বিমান চলে গিয়েছে। অবাক মুখ‍্যমন্ত্রী জানতে চান, বাগডোগরা বিমানবন্দরে নাইট ল‍্যান্ডিং চালু হয়ে যাওয়ার পরেও কেন একটু বেশি রাত পর্যন্ত বিমান চলাচল করে না ! সূত্রের খবর এরপরেই এই বিষয়ে পরিবহন দফতরকে এটা দেখার নির্দেশ দেন তিনি। প্রসঙ্গত এখন সারাদিন কলকাতা – বাগডোরার মধ‍্যে ৮টি বিমান চলাচল করে। যার মধ‍্যে প্রথম বিমানটি ছাড়ে সকাল ৯টায়, আর শেষ বিমানের সময় বিকেল ৫ টা ১৫। অপরদিকে বাগডোগরা – কলকাতার মধ‍্যেও ৮টি বিমান চলাচল করে। এক্ষেত্রে সকালের প্রথম বিমানের সময় ১০ টা ৪৫ ও বাগডোগরা থেকে কলকাতার উদ্দেশ্যে শেষ যে বিমান ছাড়ে তার সময় হল সন্ধ‍্যা ৬ টা ৫০। ফলে স্বাভাবিক ভাবেই এই সময়ের পর কারও কোনও প্রয়োজন হলেও(যে সমস‍্যায় মঙ্গলবার পড়েছিলেন মুখ্যমন্ত্রী) আর কিছু করার থাকে না। এবার এই সমস‍্যাই মেটাতে চাইছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *