নীল বণিক
কলকাতার হাওলা চক্র নিয়ে তদন্তের ভার পেতে পারে এনআইএ। চলতি মাসে শহরের বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পারে কলকাতার হাওলা চক্রের টাকা নেপাল, বাংলাদেশ, ভূটান ও মালেশিয়া হয়ে আরব দেশ গুলিতে পৌঁছে যাচ্ছে। তারপর সেই টাকাই হাত ঘুরেপৌঁছে যাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে। যেহেতু এই কেলেঙ্কারির তদন্ত অনেকদিন ধরে চলবে এবং এতে বহু রাঘব বোয়ালের জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই এনআইএকে দিয়ে এই কাণ্ডের তদন্ত করাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ জানিয়েছে ইডি। কলকাতার ইডির আধিকারীকরা তাদের ইচ্ছের কথা দিল্লিতে জানিয়েও দিয়েছে বলে খবর। এখন স্বরাষ্ট্র দফতরের সবুজ সঙ্কেতের অপেক্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news