Breaking News
Home / TRENDING / কর্ণাটকে আরও নাটক, সংকটে জোট সরকার, ইস্তফা কংগ্রেসের সব মন্ত্রীর

কর্ণাটকে আরও নাটক, সংকটে জোট সরকার, ইস্তফা কংগ্রেসের সব মন্ত্রীর

ভাস্কর মান্না:

কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের সঙ্কট অবস্থা ক্রমশ করুণতর হচ্ছে। সোমবার কংগ্রেসের ২১ মন্ত্রী নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্দারমাইয়া বলেন, কংগ্রেসের ২১ মন্ত্রী স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন। সেখানে দলের কোনো ভূমিকা নেই।

আবার অন্যদিকে কর্ণাটকের মন্ত্রী ও নির্দল বিধায়ক এইচ নাগেশ ইস্তফা দিয়ে, জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছেন। এদিন তিনি রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে দেখা করে বলেন, দুর্বল জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নিলাম। ফলে এইচ ডি কুমারস্বামীর মুখ্যমন্ত্রীর পদ টলমল অবস্থা। তবে এই অবস্থার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলছে কংগ্রেস। তাঁদের অভিযোগ, বিজেপি পেশী শক্তির ফলে দল ভাঙানোর খেলায় নেমেছে। যা সংবিধান বহির্ভুত।

কংগ্রেসের এই অভিযোগকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছে বিজেপি। এদিন লোকসভায় কংগ্রেস কর্ণাটকের অবস্থার জন্য বিজেপিকে দায়ী করলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ তার জবাব দেন। তিনি বলেন, কর্ণাটকের এই অবস্থার জন্য বিজেপির কোনো লেনদেন নেই। নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপির উপর দোষ চাপাচ্ছে কংগ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *