চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের জেরে দেশের অর্থনীতিতে কামড় বসিয়েছে ভয়ানকভাবে। বহু সংস্থারই মাথায় হাত ক্রমবর্ধমান লকডাউন (Lockdown) কাজ বন্ধ ইত্যাদিতে। কিন্তু এই সবের মধ্যেও দেশের অর্ধেক সংস্থাই নিয়মমতো চলতি বছরে তাঁদের মাইনে কর্মীদের মাইনে বাড়াবে বলে জানিয়েছে। অন্যদিকে ৩৬ শতাংশ সংস্থা কমিয়ে দেবে কর্মীদের বেতন। ‘কাটিং থ্রু ক্রাইসি’স নামে একটি সমীক্ষায় করোনার অভিঘাতে বিপর্যস্ত দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলির অর্থনৈতিক হাল হকিকত উঠে এসেছে।
সমীক্ষা অনুযায়ী আইটি, ওষুধপ্রস্তুতকারক সংস্থাগুলি সহ আরও বেশ কিছু সংস্থা তাঁদের কর্মীদের বেতন কমাবে না বলে জানিয়ে দিয়েছে। শুধু তাই নয় এঁরা নিয়ম মেনে করমীদের বেতন বৃদ্ধিও করবে। করোনা সংকটে বেশ কিছু সংস্থা তাঁদের কর্মীদের বাড়িতে বসে কাজ করার অনুমতি দিয়েছে। এঁদের মধ্যে ৬৮ শতাংশ সংস্থা যদিও একথা জানিয়েছে যে তাঁদের কর্মীদের বাড়িতে বসে কাজ করার পরিকাঠামো আছে কিন্তু এর মধ্যে ৪৮ শতাংশ সংস্থাই শুধুমাত্র কর্মীদের ল্যাপটপ এবং নেট কানেকশনের ব্যবস্থা করে দিয়েছে। অটোমোবাইল এডুকেশন, গ্যাস তেল সংস্থা এরাই কর্মীদের বেতনে খানিকটা কাটছাঁট করবে বলে জানিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news