Breaking News
Home / TRENDING / করোনা রোগীর আবেদনে কান দেয়নি কর্তৃপক্ষ, জোর করে ভোটের ডিউটি দেওয়ার অভিযোগ

করোনা রোগীর আবেদনে কান দেয়নি কর্তৃপক্ষ, জোর করে ভোটের ডিউটি দেওয়ার অভিযোগ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

মালদা : ভোটগ্রহণ কেন্দ্রে নিয়োগ করা হয়েছে করোনা সংক্রামিত এক আশাকর্মীকে৷ ঘটনাটি ঘটেছে মালদা বিধানসভা কেন্দ্রের ১৭০ নম্বর বুথে৷ সাহাপুর জুনিয়ার বেসিক স্কুলে ওই কর্মী এখনও রয়েছেন৷ যদিও বিষয়টি জানাজানি না হওয়ায় ওই বুথের সামনে থাকা বিশাল লাইনে কোনও উত্তেজনা দেখা দেয়নি৷ ওই কর্মী বলেন, জ্বর ও কাশি থাকায় গত ২৪ তারিখ তিনি মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালা পরীক্ষা করান৷

২৬ তারিখ তার রিপোর্ট পজিটিভ আসে৷ এরই মধ্যে তাঁর ভোটের ডিউটি এসেছিল৷ তিনি গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওকে জানান৷ কিন্তু তাঁরা কেউ তাঁর কথা শুনতে চাননি৷ উলটে বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি দেন৷ সেই হুমকি পেয়েও তিনি বাড়িতেই বসেছিলেন৷ কারণ, অসুস্থ শরীর টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না৷

তাঁর স্বামী জ্বরে আক্রান্ত৷ ১৪ বছরের ছেলেও কোভিড পজিটিভ৷ শেষ পর্যন্ত তাঁকে শোকজ চিঠি ধরানো হয়৷ তিনি গতকাল বিএমওএইচের সঙ্গে দেখা করে গোটা ঘটনা বলেন৷ পাশে দাঁড়ানো দূরের কথা, বিএমওএইচ তাঁকে এনিয়ে ব্যঙ্গ করতে থাকেন৷ তিনি বিডিওর কাছে গেলে তিনিও তাঁর কোনও কথা শুনতে চাননি৷ শেষ পর্যন্ত তিনি করোনা আক্রান্ত অবস্থাতেই ভোটের ডিউটি করতে এসেছেন৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *