Breaking News
Home / TRENDING / করোনা বিধি অমান্য করেই প্রতিবাদের ডাক দিলেন দিলীপ ঘোষ

করোনা বিধি অমান্য করেই প্রতিবাদের ডাক দিলেন দিলীপ ঘোষ

ভাস্কর মান্না:

রাজ্যে গণতন্ত্র নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। এই অভিযোগ তুলে গণতন্ত্র বাঁচাও আন্দোলনের ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী ৪ সেপ্টেম্বর গণতন্ত্র বাঁচাও স্লোগান দিয়ে রাজ্যের সমস্ত বিডিও অফিসের সামনে ধর্ণা অবস্থান করবে বিজেপি কর্মীরা বলে জানালেন তিনি।

বর্তমানে করোনা অতিমারির ফলে রাজ্য সরকার রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে কিভাবে ধর্ণা আন্দোলন করবে বিজেপি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ” দলে হাজার হাজার লোক যোগদান করাচ্ছে তৃণমূল নেতারা, জেলায় জেলায় তৃণমূলের মিটিং সমাবেশ হচ্ছে। সেখানে তো করোনা বিধি মানা হচ্ছে না। শুধু বিরোধীদেরকেই কেন তা মানতে হবে।” রাজ্য সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই তাঁরা প্রতিবাদ কর্মসূচি করবেন বলে এদিন জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *