Breaking News
Home / TRENDING / করোনার ওষুধ আবিষ্কারের পথে অনেকটা এগোল ভারতীয় কোম্পানি

করোনার ওষুধ আবিষ্কারের পথে অনেকটা এগোল ভারতীয় কোম্পানি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

গোটা বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক বের হয়নি এই রোগ নিরাময়ে। এরই মধ্যে আশার আলো দেখাল ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আজ ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি, একিউসিএইচ (AQCH) নামে একটি ওষুধ দিয়ে কোভিড-১৯ চিকিৎসায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করেছে। কোভিড-১৯ চিকিৎসায় এটিই প্রথম ওষুধ যা ডিসিজিআই (ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া) অনুমোদন দিয়েছে।

এই পরীক্ষাটি ১০ দিন ধরে ভারতের ১২টি সেন্টারে ২১০ জন রোগীর ওপর করা হবে। প্রথম পর্যায়ে মানবদেহে ওষুধটি প্রয়োগ করলে কোনও ক্ষতি হয় কিনা তা নির্ণয় করা হয়েছিল। সেই পরীক্ষায় সংস্থাটি ইতিমধ্যে সফল হয়েছে। এরপরে দ্বিতীয় পর্যায়ের কাজ আজ থেকে শুরু করতে চলেছে সংস্থাটি। সংস্থাটির আশা, অক্টোবরের মধ্যে দ্বিতীয় পরীক্ষার ফলও পাওয়া যাবে।

এ প্রসঙ্গে সান ফার্মার ম্যানেজিং ডিরেক্টর দিলীপ সাংভি বলেন, এটিই প্রথম ফার্মাসিউটিক্যাল ওষুধ যা কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত হবে এবং এটি ডিসিজিআই দ্বারা অনুমোদন পেয়েছে। এই ওষুধটি পরীক্ষাটি করতে সাহায্য করেছে ইতালির ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। প্রথমে ইন-ভিট্রো এবং পরে ক্ষুদ্র প্রাণীদের মধ্যে ওষুধটি প্রয়োগ করে দেখা গিয়েছে এটি কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে।

প্রসঙ্গত, একিউসিএইচ ওষুধটি ডেঙ্গি রোগীদের মধ্যে প্রয়োগ করা হয়। এটি ডেঙ্গি রোগীদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডি কোভিড-১৯ রোগীদের শরীরে তৈরি করতে পারে কিনা, তা নিয়েই প্রথম পর্যায়ে পরীক্ষা করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *