Breaking News
Home / TRENDING / করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলঘড়িয়ার প্রৌঢ়ের

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলঘড়িয়ার প্রৌঢ়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আরও এক করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্তের মৃত্যু হল পশ্চিমবঙ্গে। এবার মৃত্যু হল বেলঘরিয়ার এক প্রৌঢ়ের। বুধবার সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ তিনি মারা যান। বেলঘরিয়ার ওই বাসিন্দার নমুনা পরীক্ষার রিপোর্ট গতকালই এসে পৌঁছেছিল নাইসেড থেকে। তাতেই জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন তিনি। বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, বেলঘড়িয়া এলাকাতেই একটি ফাস্টফুডের দোকান ছিল তাঁর। ২৩ মার্চ জ্বর ওশ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হন হাসপাতালে। ২৩ তারিখ হাসপাতালে ভর্তি হলেও সাতদিন পরে ৩০ তারিখ তাঁর লালারসের নমুনা পাঠানো হয় নাইসেডে। মঙ্গলবার পজ়িটিভ রিপোর্ট আসে।

সূত্রের খবর, গত দু’মাসে বেলঘরিয়ার বাইরে কোথাও যাননি ওই প্রৌঢ়। যে বেসরকারি হাসপাতালে প্রৌঢ় ভর্তি, সেই হাসপাতালের দু’জন চিকিৎসক, নার্স ও কয়েকজন স্বাস্থ্যকর্মীকে হাসপাতালেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত প্রৌঢ়র পরিবারের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন বাড়ি থেকে না বেরোন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন, ওই বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস চলত তাঁর। কিডনির সমস্যা, ডায়াবিটিস-সহ নানা রকম শারীরিক জটিলতা ছিল ওই প্রৌঢ়ের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *