Breaking News
Home / TRENDING / কড়া নিরাপত্তার মধ্যে বাংলাদেশে নির্বাচন শুরু

কড়া নিরাপত্তার মধ্যে বাংলাদেশে নির্বাচন শুরু

ওয়েব ডেস্ক

ভারতীয় সময়ে সকাল ৭.৩০ থেকে শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন। সুষ্ঠভাবে নির্বাচন করতে সে দেশের সেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন কোনওরকম হিংসাত্মক পরিস্থিতি তৈরি হলে তা কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে রাবকে। কোনওরকম গুজব থেকে যাতে কোনওরকম হিংসা না ছড়ায় সেজন্য শনিবার থেকেই বাংলাদেশের থ্রি জি ও ফোর জি মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ১৯৯০ সালের পর এবছরই প্রথম সব দলের অংশগ্রহণে ভোট হতে চলেছে। এবারের নির্বাচনে ১৮৬১ জন প্রার্থী রয়েছেন। ভোটদান করবেন ১০ কোটি ৪২ লক্ষ মানুষ। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *