Breaking News
Home / TRENDING / কংগ্রেস মুক্ত ভারত গড়তে সনিয়া-রাহুলই যথেষ্ট, বিদ্রূপ বিজেপি সাংসদের

কংগ্রেস মুক্ত ভারত গড়তে সনিয়া-রাহুলই যথেষ্ট, বিদ্রূপ বিজেপি সাংসদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কংগ্রেস সভাপতি কে হবেন?‌ ফের একবার অন্তর্বর্তী সভাপতির পদে সোনিয়া গাঁধী (Sonia Gandhi) বহাল হলেও, এই একটি প্রশ্নে যেন জেরবার দলের পুরো শীর্ষ নেতৃত্ব। আর এর পাশাপাশি এবার সঙ্গে যুক্ত হয়েছে বিজেপি নেতা-মন্ত্রীদের তীব্র কটাক্ষ। ঠিক যেমনটা করলেন বিজেপি (BJP) সাংসদ সাক্ষী মহারাজ। কংগ্রেসের এই অবস্থার জন্য সরাসরি দায়ী করলেন গাঁধী পরিবারকে। তাঁর মতে, কাউকে কিছু না করলেও চলবে। কারণ, সোনিয়া গাঁধী এবং রাহুল গাঁধীই (Rahul Gandhi) কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, দেশে বিজেপির কোনও প্রতিপক্ষ নেই বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার কংগ্রেস প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সাক্ষী মহারাজ বলেন, ‘‌‘‌কংগ্রেস ডুবছে। আর সেটা হচ্ছে তাঁদের নিজেদের জন্যই। এখানে আমাদের কিছুই করার নেই। কংগ্রেসকে শেষ করতে সোনিয়া গাঁধী এবং রাহুল গাঁধীই যথেষ্ট। অন্য কারওর কোনও প্রয়োজন নেই”। এর পাশাপাশি উত্তরপ্রদেশের রাজনীতি নিয়েও মুখ খোলেন তিনি। জানান, দেশের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া খুব শীঘ্রই যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে যাবে, সে ব্যাপারেও আশাপ্রকাশ করেন বিজেপি সাংসদ।

এদিকে, শুধু সাক্ষী মহারাজ (Sakshi Maharaj) নন। কংগ্রেসের সভাপতি নির্বাচন প্রসঙ্গে মুখ খুলেছেন একাধিক বিজেপি নেতা-মন্ত্রী। ঠিক যেমন মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan)। তাঁর মতে, যে দলে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অন্য দলের সঙ্গে যোগ সাজশের অভিযোগ ওঠে, সেই দলকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে, উমা ভারতীর মন্তব্য, গাঁধী-নেহরু পরিবারের অস্তিত্ব বিপন্ন। তাঁদের রাজনৈতিক প্রভাব আর নেই বললেই চলে। কংগ্রেসের উচিত কোনও ‘‌বিদেশি‌ তত্ত্বের’ বদলে আসল স্বদেশি গান্ধীতে ফিরে আসা। যদিও কংগ্রেসের বর্তমান পরিস্থিতিতে কোনও মন্তব্য করতে চাননি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সাফ বক্তব্য, এটা কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়। তিনি বিজেপি কর্মী। এব্যাপারে কোনও মন্তব্য করবেন না। তবে এখন বিরোধীদের কথায় কান না দিয়ে দল নিয়েই বেশি চিন্তিত হাত শিবির। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *