নিজস্ব প্রতিনিধি:
২১ শে জুলাই উপলক্ষে সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল নেমেছে। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা ট্রেনে করে সমাবেশে যোগ দিতে আসছে। এদিন সকালে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী হাওড়া স্টেশনে জমায়েত করে। সেখান থেকে তাঁরা মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। নেত্রীর মতো এই কর্মী সমর্থকদেরও একটাই দাবি, ইভিএম নয় ব্যালট চাই। তাই তাঁদের ব্যাচ, মাথার টুপিতে লেখার মাধ্যমে ব্যালট ফেরানোর দাবি জানানো হয়েছে।

পাশাপাশি এদিন শিয়ালদহ স্টেশনেও মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান ও নদীয়া থেকে তৃণমূল কর্মীরা আসেন। সেখান থেকে তাঁরা মিছিল করে ধর্মতলার সমাবেশের দিকে রওনা হচ্ছে। এছাড়া এদিন ২১ শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা নৃত্য পরিবেশন ও বাউল সঙ্গীতসহ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ধর্মতলার দিকে এগোচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news