প্রসেনজিৎ ধর
উত্তরপাড়ার মাখলায় বিজেপি প্রার্থীর প্রচারের রুট নিয়ে বচসায় খণ্ডযুদ্ধ বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে।
জানা গিয়েছে, মাখলা মন্ডল সভাপতি বাপী মিত্র ও ২২ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি তারক মন্ডলের অনুগামীদের মধ্যে মারামারি হয়। তারকের অনুগামীরা জানায়,তাদের বুথে প্রচারে এসেছিলেন প্রার্থী দেবজিৎ সরকার। তাদের মতো করে প্রার্থীকে ঘোরানো হচ্ছিল।হঠাৎ বাপী মিত্র তার মত করে প্রচারের রুট ঠিক করতে চায়।এই নিয়ে বচসা থেকে মারামারিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী।আহত হয় তারক ও বাপি দুজনেই। তারক মন্ডলকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপীকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।শ্রীরামপুরের বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার বলেন,প্রচারের রুট নিয়ে একটা সমস্যা হয়েছিল।মারপিট হয়েছে কিনা তাঁর জানা নেই।
প্রসঙ্গত গত শুক্রবার প্রচার নিয়ে অশান্তির জেরে হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর চলে।।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news