Breaking News
Home / TRENDING / ইন্দ্রানী হালদারকে সান্তনা পুরস্কার, বিস্তারিত জানুন ক্লিক করে

ইন্দ্রানী হালদারকে সান্তনা পুরস্কার, বিস্তারিত জানুন ক্লিক করে

নীল রায়

সান্তনা পুরস্কারই বটে! লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে রাজনীতির জল্পনায় ভেসে উঠেছিল অভিনেত্রী ইন্দ্রানী হালদারের নাম। কিন্তু তাঁকে প্রার্থী করা হয়নি। তবে তাঁকে স্থান দেওয়া হয়েছিল “স্টার ক্যাম্পেনার”দের তালিকায়। তাও আবার না জানিয়েই। লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরুর আগের দিন তৃণমূলের তরফে ইন্দ্রানীকে সাংস্কৃতিক সেলের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হল। তৃণমূলের সাংস্কৃতিক সেলের চেয়ারম্যান গায়ক তথা রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এবার ইন্দ্রনীলের সঙ্গেই আহ্বায়ক করা হয়েছে ইন্দ্রানী হালদারকে। বাংলার রাজনৈতিক মহলে গুঞ্জন, যখন মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের মতো হাঁটুর বয়সী অভিনেত্রীরা লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়ে দাপিয়ে প্রচার করছেন, তখন খানিকটা সান্তনা পুরস্কার হিসেবে দলের সংস্কৃতি সেলের আহ্বায়কের পদ দিয়ে মান রাখার চেষ্টা হল ইন্দ্রানী হালদারের মত দক্ষ অভিনেত্রীর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *