ওয়েব ডেস্ক
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮১। আহতের সংখ্যা হাজারেরও বেশী। জানা গিয়েছে, শনিবার রাতে ক্রাকাটো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে সমুদ্রের গভীরে ভূমিকম্প হয়। তারই জেরে সুনামি আছড়ে পড়ে সান্দা স্ট্রেট উপকূলে। সতর্কবাতা ছড়ানোর আগেই সুনামি আছড়ে পড়ায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশীরভাগই সপ্তাহান্তের ছুটি কাটাতে গিয়েছিলেন বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা। আগামি কয়েকদিন সতর্কতা জারি করায় উপকূলবর্তী ৩০০০ স্থানীয় বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে। ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতদের প্রতি ট্যুইট করে সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ইন্দোনেশিয়া প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, এবছর একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়া । জুলাই- অগস্টে ভয়াবহ ভূমিকম্পে বহু লোকের মৃত্যু হয়। সেপ্টেম্বরে জোড়া ভূমিকম্প ও সুনামিতে অন্তত ২০০০ লোক মারা যান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news