নিজস্ব সংবাদদাতা
২০১৯এ বিধানসভা নির্বাচনে হারতে চলেছে টিডিপি। সেটা বুঝেই বিজেপির থেকে সমর্থন প্রত্যাহার করেছে তারা, টিডিপি প্রসঙ্গে এই মন্তব্য করলেন জিভিএল নরসিমা রাও। তিনি বলেন, ত্রিপুরার মতো অন্ধ্রতেও বিজেপি ঝড়ে উড়ে যাবে বাকি দল। নিজেদের হারের অজুহাত তৈরি করতে এই পদক্ষেপ নিয়েছে টিডিপি। একই সুর মুক্তার আব্বাস নকভীর গলায়। তিনি বলেন সংসদে আস্থা ভোটে বিজেপির চিন্তার কোনও কারন নেই। তবে নির্বাচনের আগের রিহার্সাল হিসেবেই ধরা যেতে পারে একে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news