নিজস্ব সংবাদদাতা
টানা পাঁচদিনের জিজ্ঞাসাবাদের পর অব্যাহতি পেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। আজ মাত্র তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পরই ছেড়ে দেওয়া হয় তাঁকে। সিবিআই সূত্রের খবর, আপাতত জিজ্ঞাসাবাদ এখানেই শেষ। আগামিকাল আর তলব করা হচ্ছে না রাজীব কুমারকে। সম্ভবত আজই কলকাতায় ফিরছেন কলকাতা পুলিশ কমিশনার। পাঁচ দিনে তাঁকে প্রায় ৩৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের সঙ্গে তদন্তে পুলিশ কমিশনার পুরোপুরি সহযোগিতা করেছেন বলেই দাবি করেছেন তাঁর আইনজীবীর। তবে, সিবিআইয়ের তরফে এই নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news